১৫ আগষ্ট উপলক্ষে কেডিকে ইউনিয়ন আ.লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-13 ইং
১৫ আগষ্ট উপলক্ষে কেডিকে ইউনিয়ন আ.লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ও ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের সাথে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়তলা বিশিষ্ট ভবনের ছাদে এ সভার আয়োজন করা হয়। কেডিকে  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেডিকে ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুস শুকুর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মুন্সী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোহাঃ আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা। স্বাগত বক্তব্য রাখেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)