মেহেরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চুরির টাকা উদ্ধার

আপলোড তারিখঃ 2022-08-12 ইং
মেহেরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চুরির টাকা উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে চুরি হওয়া ৪ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আসামি সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুরের নূরপুর গ্রাম থেকে এই টাকা উদ্ধার করে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউর রহমান জানান, এসআই সুপ্রভাত, এসআই অরূপ বসুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী নূরপুর গ্রামে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। গত ৫ মে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় সুন্দরবন কুরিয়র সার্ভিস থেকে নগদ অর্থ চুরি হয়। এরপর থেকেই এই চুরির প্রধান আসামি সোহাগ হোসেন পলাতক ছিল। গত ২৫ শে জুলাই সোহাগ আদালতে আত্মসমর্পণ করলে চলতি মাসের ৮ তারিখে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ৩ দিনের রিমান্ডের পর সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)