ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-12 ইং
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদী গ্রামে বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঝাপান খেলার আয়োজন করে মহল্লাবাসী। এসময় ঝাপান খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ সব বয়সের মানুষ ভীড় করে। ঝাপান খেলাকে ঘিরে এ সময় সৃষ্টি হয় উৎসবের আমেজ। প্রায় অর্ধশতাধিক সাপ নিয়ে তিন সাপুড়ে দল অংশ নেয় এ ঝাপান খেলায়। সাপুড়ের গান ও নাচের তালে তালে সাপের নাচ দেখে মুগ্ধ হয় দর্শক শ্রোতা। গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ঝাপান খেলায় প্রথম হয় জেলার শৈলকুপা উপজেলার চানপুর এলাকার লিটন সাপুড়ে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)