হরিণাকুণ্ডুতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে শপথ বাক্য পাঠ

আপলোড তারিখঃ 2022-08-11 ইং
হরিণাকুণ্ডুতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে শপথ বাক্য পাঠ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক চন্ত্র গতকাল বুধবার সকাল ১০টায় ঘোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় ও ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর কাপাশাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফত দৌলা ঝণ্টুসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)