চুয়াডাঙ্গায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2022-08-11 ইং
চুয়াডাঙ্গায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি ভবন ও অডিটরিয়াম নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের মাধ্যমে সংস্কৃতি প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দীন, সদস্যসচিব নজির আহমেদ, সদস্য অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, হারুন অর রশিদ, উদীচী সাংস্কৃতিক সংঘের সভাপতি হাবিবি জহির রায়হান, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন টিপু, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল প্রমুখ। স্মারক গ্রহণের সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিল্পকলা একাডেমি ভবন ও অডিটরিয়াম নির্মাণের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয়, সেদিকে বিশেষভাবে নজর দিবেন বলে আশ্বস্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)