ভাড়া বাড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ

আপলোড তারিখঃ 2022-08-08 ইং
ভাড়া বাড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: সরকার নির্ধারিত কিলোমিটার প্রতি ভাড়া অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের পক্ষ থেকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি ও খরচ বেড়েছে। তেলের দাম বাড়ায় হঠাৎ করেই আবার পরিবহনের ভাড়ার মূল্য বৃদ্ধি হলো। এতে করে সাধারণ যাত্রীদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে বারবার ভাড়া বৃদ্ধি যেন নিত্য আয়-ব্যয়ের খরন বাড়াচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ সূত্রে জানা গেছে, নতুন ভাড়া অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া ভাড়া ১০৫ টাকা ৬০ পয়সা। এ রুটে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা ৩৯.৬০ টাকা, চুয়াডাঙ্গা থেকে মুন্সিগঞ্জ ২৪.২০ টাকা, চুয়াডাঙ্গা থেকে পিটিআই ১৩.২০ টাকা ও চুয়াডাঙ্গা থেকে হালসা ৬৬ টাকা। চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর ৬৩.৩৬ টাকা, চুয়াডাঙ্গা থেকে ভালাইপুর ১৭.৬০ টাকা, কুলপালা ২৪.৬৪ টাকা, গোকুলখালী ২১.১২ টাকা ও দরবেশপুর ২৮.১৬ টাকা। চুয়াডাঙ্গা থেকে হাটবোয়ালিয়া ৭৯.৪২ টাকা, ভাঙবাড়িয়া ৪৭.৭৪ টাকা, আসমানখালী ৩১.৯০ টাকা ও চিৎলা ২২ টাকা। চুয়াডাঙ্গা থেকে জীবননগর ৭০.৪১ টাকা, দামুড়হুদা ১৯.৮০ টাকা, লোকনাথপুর ৩৫.২০ টাকা, দর্শনা ৩৯.৬০ টাকা, উথলী ৫০.৬০ টাকা ও হাসাদহ ৮৩.৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)