চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-08-08 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তোতা মিয়া (৫২) নামের এক মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তোতা মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত তোতা মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে তোতা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তোতা মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)