চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-08 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ লাইনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টায় পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ফোর্সদের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডের অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক নিয়মিত প্যারেড অনুশীলন পূর্বক প্যারেডের মান অধিকতর ভালো করার নির্দেশ প্রদান করেন।

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের মধ্যে শারীরিক ফিটনেস ও টার্ন আউট ভালো হওয়ায় জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরআই পুলিশ লাইনস ও সকল থানা/ফাঁড়ি/তদন্তকেন্দ্র, ক্যাম্প ইনচার্জ এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)