মেহেরপুরে ৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2022-08-08 ইং
মেহেরপুরে ৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী টনিককে আটক করেছে। গত শনিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রাম থেকে টনিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। টনিক খোকসা গ্রামের সহীদ আলীর ছেলে।

মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব পালের নেতৃত্বে এএসআই শাকিলসহ মেহেরপুর থানা পুলিশের একটি দল খোকসা গ্রামে অভিযান চালান। এসময় টনিককে গ্রেপ্তার করার পর তার নিকট থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)