মুুজিবনগরে সড়ক দুর্ঘটনায় একজন আহত

আপলোড তারিখঃ 2022-08-08 ইং
মুুজিবনগরে সড়ক দুর্ঘটনায় একজন আহত ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুল হাসান (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের অদূরে মানিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত কামরুল হাসান বাগোয়ান গ্রামের আছেদ আলীর ছেলে।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মুজিবনগরের দিক থেকে ৩ মোটরসাইকেল আরোহী মেহেরপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে মেহেরপুরের দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ ১৪৬৩৬০) আসে। এসময় মাইক্রেবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে যায়। এবং মোটরসাইকেলে থাকা কামরুল আহত হয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল ও মাইক্রোবাসটি তাদের হেফাজতে নেয় এবং দুর্ঘটনায় আহত কামরুল হাসানকে হাসপাতালে প্রেরণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)