জীবননগরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতিচারণ

আপলোড তারিখঃ 2022-08-08 ইং
জীবননগরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতিচারণ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালীতে প্রথমবারের মতো ১৯৭১ সালের ৭ আগস্ট মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করা হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদদের স্বরণে এই স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এর আগে ধোপাখালীতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এক স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)