স্কুলছাত্রীকে ইভটিজিং, বখাটে আটক

আপলোড তারিখঃ 2022-08-08 ইং
স্কুলছাত্রীকে ইভটিজিং, বখাটে আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগরে স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আসিফ নামের এক বখাটেকে আটক করেছে স্থানীয় সাধারণ জনগণ। গতকাল রোববার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুযোর পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। বখাটে আসিফ চুয়াডাঙ্গা সদর উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রী সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেলে করে স্কুলে আসছিল। এসময় ওই বখাটে মেয়েটির বাজে টন করে। একপর্যায়ে মেয়েটি প্রতিবাদ করলে বখাটে ছেলেটি মেয়েটির স্কুলব্যাগ টানা-হেচড়া করতে থাকে। মেয়েটি চিৎকার করলে স্থানীয় জনগণ ছুটে এসে বখাটে আসিফকে আটক করে আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফাতরুজ্জামানের নিকট হস্তান্তর করে।

এ ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রকে জানালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হন এবং বখাটে আসিফ কিশোর হওয়ায় সংশোধনের জন্য তাকে মুচলেকা নিয়ে পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)