কার্পাসডাঙ্গার ৩টি ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-07 ইং
কার্পাসডাঙ্গার ৩টি ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদ, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এলজিএসপি-৩ প্রকল্পের ২২-২৩ অর্থবছরের ওয়ার্ড পর্যায়ে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিটি ওয়ার্ডের জনগণের সাথে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। গতকাল শনিবার বিকেলে ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এ উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলজিএসপি-৩ প্রকল্পের ২০২২-২৩ অর্থবছরের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, ২ নম্বর প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান দেলোয়ারা খাতুন, ইউপি সদস্য আলমগীর হোসেন, সাজিবার রহমান, মাহাবুবুর রহমান, আ. রাজ্জাক, সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ ভগু, আ. সালাম, সুমাইয়া খাতুন, ইউপি সচিব মহিউদ্দীন, হিসাবরক্ষক তপন কুমার, ওমেদুল, উদ্যোক্তা হারুন প্রমুখ।

 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)