জীবননগরে ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড তারিখঃ 2022-08-07 ইং
জীবননগরে ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জীবননগরে ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে জীবননগর পৌরসভা প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দিন প্রমুখ।

কলকাতার রুবি জেনারেল হাসপাতালের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ভারত থেকে আগত মেডিসিন, অর্থোপেডিক, গাইনি, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দীপাঞ্জন ভদ্র, কুমার ব্যানার্জি, আমরিতাক্ষয়, তন্ময় মাঝি ও আয়ান মুখোপাধ্যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)