আলমডাঙ্গায় বোনের বাড়িতে এসে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-08-06 ইং
আলমডাঙ্গায় বোনের বাড়িতে এসে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার শালিকায় বোনের বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন আগে বড় গাংনী গুচ্ছ গ্রামের মৃত নঈম উদ্দীনের স্ত্রী সামিরন নেছা (৬২) শালিকা গ্রামের বোনের বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার ভোর রাতে শালিকা গ্রামের পূর্বপাড়ায় কাবরান হোসেনের বাড়ি থেকে তার পায়ে সাপে কামড় দেয়। বিষয়টি সামিরন নেছা পরিবাবের সদস্যদের জানালে তারা তাকে বড় গাংনী গ্রামে নিয়ে ওঁঝা দিয়ে ঝাঁড়ফুক করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে বড় গাংনী গুচ্ছ গ্রামের কবরস্থানে জানাযার নামাজ শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)