ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের মাঝে উড়ছে পলিথিনের পতাকা

আপলোড তারিখঃ 2022-08-06 ইং
ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের মাঝে উড়ছে পলিথিনের পতাকা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ডাকবাংলা: ডাকবাংলা ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের একেবারে রাস্তার মাঝখানে উড়ছে নীল পলিথিনের পতাকা। দেখেই মনে হচ্ছে এখানে বিশাল বিপদসংকেত। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের মধুহাটি ইউনিয়নের বড় বাড়ি গ্রাম নামক স্থানের এইচএনবি ব্রিকস ইটভাটার এখানে একটি কালভার্টের ঠিক মাঝখানে কিছু মাটি দিয়ে একটি লাঠির আগায় নীল পলিথিন টাঙানো রয়েছে। যা এখানে প্রতিদিন কোনো না কোনো ছোট-বড় দুর্ঘটনা ঘটেই থাকে। তাই সাধারণ পথচারীদের সাবধানের জন্যই এই নীল পতাকা উড়ানো হয়েছে। যা বাতাসে হেলেদুলে উড়ছে।

এ বিষয়ে পথচারীসহ স্থানীয়রা প্রতিবেদককে জানান, ডাকবাংলা ত্রিমহনী-বাজার গোপালপুর সড়কের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তাটি দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবানসহ ইচ্ছে থাকলে গোটা বাংলাদেশ ঘোরা যায়। এতো বড় গুরুত্বপূর্ণ রাস্তাটি যদি চলাচলের অনুপযোগী হয়, আর প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটতে থাকে, তাহলে সরকারের সম্মান ক্ষুণ্ন হবে বলে মন্তব্য করেন পথচারী ও স্থানীয়রা। তাই ঝিনাইদহের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কর্তৃপক্ষের  সুদৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন পথচারীগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)