কার্পাসডাঙ্গায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-08-06 ইং
কার্পাসডাঙ্গায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার ওসমানপুরে মতিয়ার রহমান (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওসমানপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার স্থানীয় কদমখালি খালে পাট ছাড়াতে যান তিনি। পাট ছাড়ানো শেষে দুপুর ১২টার দিকে পাটের গাট বেঁধে মাথায় করে নিজ বাড়িতে আনার সময় গ্রামের কবরস্থানের নিকট পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানার, প্রচণ্ড গরম এবং দীর্ঘ সময় পানিতে কাজ করার ফলে হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে হয়ত। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মরহুমের নামাজের জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)