চুয়াডাঙ্গায় ভারতীয় ইনজেকশনসহ একজন আটক

আপলোড তারিখঃ 2022-08-06 ইং
চুয়াডাঙ্গায় ভারতীয় ইনজেকশনসহ একজন আটক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ কলম আলী মণ্ডল ওরফে কল্লোলকে (৪৫) আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে ১১৩৪ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃত কল্লোল চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি জোয়ার্দ্দার পাড়ার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে দামুড়হুদার জয়রামপুর গাতিরপাড়ায় বসবাস করে আসছেন। তিনি মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকায় অভিযান চালান। এসময় কল্লোলকে আটক করা হয়। আটককৃত কল্লোলের দেহ তল্লাশি চালিয়ে ১১৩৪ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ কল্লোলকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)