ঝিনাইদহে কৃষককের পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষরা

আপলোড তারিখঃ 2022-08-05 ইং
ঝিনাইদহে কৃষককের পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষরা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চান্দো গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে খোকন শিকদার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গত বুধবার বিকেলে ওই গ্রামের বিলে এ ঘটনা ঘটে। আহত খোকন শিকদারের ভাই তিতু শিকদার বলেন, বুধবার বিকেলে তাঁর ভাই খোকন বাড়ির পাশের বিলে গরু চরাচ্ছিলেন। সে সময় একই গ্রামের হাফিজুরের নেতৃত্বে আক্তারুল, ইমরুল, আনোয়ার, রবিউল, ইমামুল, কাশেমসহ আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে খোকনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। তিতু শিকদার বলেন, ‘যারা আমার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে, তারা বিএনপির সক্রিয় ক্যাডার। তার ভাগ্নে পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। চেয়ারম্যানের উস্কানিতে এ হামলার ঘটনা ঘটেছে।’ এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)