আলমডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2022-08-04 ইং
আলমডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা শহরের ক্যানালপাড়ার স্বর্গীয় ললিন মোহন চক্রবর্তীর ছেলে মাধব চক্রবর্তী (৬২), একই এলাকার মৃত সাঈদ মোল্লার ছেলে মোহাম্মদ রানা মোল্লা (৬২) এবং উপজেলার কালামপুর মন্ডলপাড়ার মৃত মাহাতাব আলীর ছেলে সণ্টু আলী (৩৫)। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ক্যানালপাড়ার মাধব চক্রবর্তীকে তার বাড়ি থেকে ৫২০ গ্রাম গাঁজাসহ এবং একই এলাকার মোহাম্মদ রানা মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ১১ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। কামালপুর গ্রামের সণ্টু আলীকে ৪১০ গ্রাম গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধব চক্রবর্তীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা, মোহাম্মদ রানা মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা এবং সণ্টু আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)