মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপলোড তারিখঃ 2022-08-04 ইং
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া-কাথুলি সড়কের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গাঁড়াবাড়িয়া-কাথুলি সড়কের জালালের পাকড়তলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ইমন গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের ইসলাম আলীর ছেলে ও মেহেরপুর পৌর কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহতরা হলেন- গাঁড়াবাড়িয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে জুল হোসেন (২২) ও মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মতলেব হোসেনের ছেলে শিলন (১৭) ও কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল দ্রুতবেগে দুদিক থেকে আসছিল। এসময় তারা জালালের পাকড়তলা নামক স্থানে এসে দুজনেই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মিরপুর নামক স্থানে ইমনের মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে  পৌঁছেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)