মেহেরপুরে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ সুপার

আপলোড তারিখঃ 2022-08-04 ইং
মেহেরপুরে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ সুপার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে বিকাশে প্রতারণা ও ভুলক্রমে চলে যাওয়া ৫ জনের ৪৩ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে মেহেরপৃুর জেলা পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম মালিকদের হাতে এসব হারানো টাকা ও মোবাইল ফোন তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। বিকাশে ভুলক্রমে টাকা চলে যাওয়ায় ও মোবাইল ফোন হারানোর ফলে ভিকটিমরা বিভিন্ন থানায় জিডি করেন। মেহেরপুর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ৫ জনের নগদ ৪৩ হাজার টাকা ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)