মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-08-04 ইং
মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ওই প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে মেহেরপুর থানা পুলিশের একটি দল অজ্ঞাত পরিচয় প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, রাবেয়া পরিবহন নামের একটি বাস শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে রাস্তায় উঠছিল। এসময় ওই প্রতিবন্ধী নারী চলন্ত বাসের পিছনের চাকার নিচে মাথা ঢুকিয়ে দেন। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, প্রতিবন্ধী ওই নারী সকালের দিকে কলেজ মোড়সহ পৃথক দুটি স্থানে চলন্ত বাসের নিচে ঝাঁপ দেওয়র চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। পরবর্তীতে পুরাতন বাসস্ট্যান্ডে এসে বাসের নিচে মাথা ঢুকিয়ে দিলে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সেখানে অসংখ্য মানুষ সমবেত হলেও মাথা থেঁতলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাঁকে কেউ শনাক্ত করতে পারেনি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিচয় মেলেনি। তার মাথা ও মুখমণ্ডল অস্পৃষ্ট হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)