ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৮ জন আটক

আপলোড তারিখঃ 2022-08-04 ইং
ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৮ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:  অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী গ্রাম থেকে ১৮ জন পুরুষ, নারী ও শিশুকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। এর মধ্যে ১০ জন পুরুষ, দুইজন শিশু ও ৬ জন নারী রয়েছে। মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলমি মো. তারেক গতকাল বুধবার দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার সকাল ৬টার দিকে মহশেপুর-৫৮ ব্যাটালয়িনের অধীনস্ত মাটিলা বিওপির টহল দল জলুলী গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- বরিশালের উজিরপুরের জামবাড়ি গ্রামের বীনা মজুমদার (৩৫), কয়ো মজুমদার (১৭), জয় মজুমদার (১৩), কালবিলা গ্রামের নগিম মজুমদার (২০), গোপালগঞ্জের সাতপাড়া গ্রামের মৃনাল কীত্তনীয়া (৩৭), প্রভাতী কীত্তনীয়া (৩০), মিষ্টি কীত্তনীয়া (১১), প্রান্ত কীত্তনীয়া (০৭), সাতক্ষীরার মিঠাবাড়ি গ্রামের তানভীর হোসনে (২৫), নড়াইলের গোবরা গ্রামের আজজিুর রহমান (৩৪), সুনামগঞ্জের রসুলগঞ্জের সুজন মিয়া (৩৩), শার্শার অগ্রভুলোট গ্রামের নাওয়াজ শরীফ (১৯), যশোরের নওয়াপাড়ার দিয়াপাড়া গ্রামের শরীফ (১৬), শার্শার গোগা গ্রামের রইচ মোল্লা (২৫), ডুমুরিয়ার খামারবাটি গ্রামের প্রসেঞ্জিত হালদার (২৮), খুলনার খালিশপুরের গোয়ালপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৩৪), (১৭) আফ্রিদী (৪) ও বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের বিল্লাল ফকির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)