হরিণাকুণ্ডুতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা

আপলোড তারিখঃ 2022-08-04 ইং
হরিণাকুণ্ডুতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাদক বিরোধী গণসচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন ও জীবন কুমার দে-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী  পরিচালক গোলক মজুমদার। এসময় উপস্থিত থেকে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ ইউনিয়নবাসীকে মাদক মুক্ত করার জন্য যা যা করার প্রয়োজন, তা করবেন বলে ঘোষণা দেন। তিনি একটি মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। সভায় বক্তব্য দেন সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এএসআই কাজী বায়োজিত। আলোচনা সভা শেষে ৩ শ শিক্ষার্থী মাদক বিরোধী শপথ গ্রহণ করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ শিক্ষা উপকরণ হিসেবে জ্যামিতি বক্স বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)