ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আলাউদ্দিন আহমেদ পাঠাগারের আয়োজনে প্রয়াত তিনজন গুণীর স্মরণে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পণের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন, কবি হামিদ হাসান ও কবি আব্দুর রহমান। তাদের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা সভা ও কবিতা আবৃত্তির মাধ্যমে স্মরণ করা হয়েছে। অতঃপর তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন কবি গোলাম রহমান চৌধুরী। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা কামালপুর কাঠের ব্রিজ এলাকায় আলাউদ্দিন আহমেদ পাঠাগারের আয়োজনে, কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ।
প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি ওমর আলী। অন্যতম আলোচক ছিলেন আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সভাপতি, শিক্ষক ও কবি জামিরুল ইসলাম খান জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আ. খালেক, আরব আলী ও ডা. আতিয়ার রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডলার বিশ্বাস, ডা. আতিকুর রহমান, পলাশ, ইয়ামিন শাহ, নজরুল ইসলাম, জবেদ আলী, আ. মোমিন প্রমুখ। দ্বিতীয় পর্বে ৫২ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
