আলমডাঙ্গায় বৃক্ষরোপন কর্মসূচির আলোচনা সভায় কৃষিবীদ হাসিবুল হাসান : প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই

আপলোড তারিখঃ 2017-07-13 ইং
আলমডাঙ্গায় বৃক্ষরোপন কর্মসূচির আলোচনা সভায় কৃষিবীদ হাসিবুল হাসান : প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় স্কুল ও কলেজে শিক্ষার্থিদের সচেতন করে বৃক্ষরোপনে উৎসাহিত করতে শুদ্ধ সংস্কৃতিচর্চা কেন্দ্র এক মহতী কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচীর আংশ হিসেবে বৃহস্পতিবার আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের বৃক্ষরোপন অভিযানের এক মতবিনিময় সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা তুলে ধরে বৃক্ষরোপনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এ,কে,এম হাসিবুল হাসান। এসময় তিনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের জন্য সবাই উৎসাহিত করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন শুদ্ধ সংষ্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, সহ-সভাপতি পিন্টু রহমান, সাহিত্য সম্পাদক ডা. আতিক বিশ^াস। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সদস্য পলাশ আহম্মেদ, এম, সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাজ্জাদ হোসেন, সাবিনা ইয়াসমিন, আহসান হাবীব, সাবলুর রহমান, আব্দুস সালাম, আকরাম আলী, এ.কে.এম. রকিবুল আনোয়ার, শিরিনা আক্তার, আশরাদুল আলম, মেশকাত আরা, রহিমা খাতুন, রানি সরকার ও আসমা খাতুন। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আম রুপালি গাছের চারা রোপন করে প্রধান অতিথি বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)