চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ২

আপলোড তারিখঃ 2022-08-02 ইং
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ২ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬৪৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর আলম ওরফে এসিড আলম (৪৫) এবং দিনাজপুর জেলার বিরামপুর হরিয়ারপুর গ্রামের কাঁচা মণ্ডলের ছেলে মেহেদী হাসান (২১)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে একাডেমি মোড়ে অভিযান চালান। এসময় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা আসা একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৫০৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ চুয়াডাঙ্গার আলোচিত মাদক ব্যবসায়ী এসিড আলমকে আটক করা হয়।

পরে বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের সামনে অভিযান চালিয়ে ১৪০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দিনাজপুরের মেহেদী হাসানকে আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)