মুজিবনগরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2022-08-02 ইং
মুজিবনগরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, কৃষি অফিসার আনিসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আসাদুজ্জামান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, সমাজসেবা অফিসার আব্দুর রবসহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। সভায় শহীদ শেখ কামালের জন্মদিন পালনে সব ধরণের প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)