১২শ টাকার ঘড়ি ৩৬৫০ টাকায় বিক্রি!

আপলোড তারিখঃ 2022-08-02 ইং
১২শ টাকার ঘড়ি ৩৬৫০ টাকায় বিক্রি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের নিউ কেয়া স্টোরের মালিক হাফিজুল ইসলাম ১২ শ টাকা দামের ঘড়ি বিক্রি করেন ৩৬৫০ টাকায়। আর এতেই ক্ষুব্ধ হন ক্রেতা হাসিদুল ইসলাম। অবশেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান চালান। অভিযানের সময় স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, মেহেরপুর বাজার কমিটির সভাপতি মনিরুজ্জামান দিপুসহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউ কেয়া স্টোরের মালিক হাফিজুল ইসলাম ঘড়ির মূল্য অপেক্ষা বেশি দাম নেওয়ায় নিজের দোষ স্বীকার করেন। পরে ক্রেতাকে অতিরিক্ত মূল্য ফেরত দিয়ে রক্ষা পান তিনি। এ ঘটনায় নিউ কেয়া স্টোরের মালিক হাফিজুল ইসলামকে সতর্ক করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, হাসিদুল নামের এক ক্রেতা লিখিত অভিযোগ দেওয়ার পর নিউ কেয়া স্টোরে অভিযান চালানো হয়। নিজের দোষ স্বীকার করে ক্রেতার কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেন কেয়া স্টোরের মালিক হাফিজুল ইসলাম। পরে দুপুরে দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজের পাশে মেসার্স মডার্ন ব্রেড অ্যান্ড কনফেকশনারিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য থাকায় ৮ হাজার টাকা জরিমানা আদায় ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)