ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুলমালা খাতুন (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আশরাফ আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকালে তিনি তাঁর স্বামীর ইজিবাইকে চার্জ দিতে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত উপরে ঝুলে থাকা চার্জারের তার গলায় বেঁধে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
