নিজের গলাকেটে নারীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-08-02 ইং
নিজের গলাকেটে নারীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: মায়ের বাড়িতে বেড়াতে গিয়ে বটি দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন আলেয়া বেগম (৫৫) নামের মানসিক ভারসাম্যহীন মধ্যবয়সী এক নারী। গতকাল সোমবার সকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম পদ্মপুকুর গ্রামের হাজী মোহাম্মদ কুতুব উদ্দিনের মেয়ে এবং জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাঁকা আশতলাপাড়ার সামসুল হকের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ আলেয়া বেগম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুই দিন আগে আলেয়া বেগম তাঁর বাবার বাড়ি পদ্মপুকুরে বেড়াতে যান। গতকাল সোমবার সকালে কাউকে না জানিয়ে রান্নাঘর থেকে বটি এনে নিজের গলাকেটে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাত্ব দেখতে পান এবং তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলেয়া বেগমের স্বামী সামসুল হক বলেন, ‘আলেয়া দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ। সে মাঝেমধ্যে সুস্থ হয়, আবার মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ে। এর জন্য বিভিন্ন চিকিৎসকের নিকট চিকিৎসা করা হচ্ছে। দুই দিন আগে আলেয়া তার বাবার বাড়িতে বেড়াতে যায় এবং সোমবার সকালে আমার কাছে ফোন আসে আলেয়া বটি দিয়ে গলা কেটেছে। এ সংবাদ শুনে আমি তাকে পদ্মপুকুর থেকে জীবননগর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’ জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিহত আলেয়া বেগম আমার আপন বড় ভাবি। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। সোমবার ফজরের নামাজ শেষে বাড়ির দ্বিতীয় তলায় নিজকক্ষে বটি দিয়ে নিজের গলা কাটেন তিনি। বিষয়টি পরিবারের সদস্যরা দেখতে পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘নিহত আলেয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পারিবারিকভাবে আমি জেনেছি। সে নিজেই আত্মহত্যা করেছে বলে জানান তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)