গাংনীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-08-02 ইং
গাংনীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর গ্রাম থেকে নাহিদ (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাহিদ উপজেলার অলিনগর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে উপজেলার অলিনগর গ্রামের বাড়ির নিজ শয়নকক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)