আন্দুলবাড়ীয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-02 ইং
আন্দুলবাড়ীয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: একদল লাঠি খেলোয়ারদের উদ্যোগে জীবননগরের আন্দুলবাড়ীয়ায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে ভিন্ন ভিন্ন সময়ে এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। রঙ-বেরঙয়ের পোশাক পরিহিত লাঠি খেলোয়ারেরা মুখে রং মেখে ঢং সেজে  ঢাক-ঢোল ও কাঁসার বাদ্য-বাজনার তালে-তালে নেচে গেঁয়ে আনন্দে মাতিয়ে তোলেন লাঠি খেলার গ্রামীণ পরিবেশ। এসময় একদল লাঠে খেলোয়ারা বিভিন্ন রকমের খেলা যেমনঃ রথ খেলা, রন খেলা, ডাকাত খেলা, ছড়, ২-৪ লাঠি খেলা, মাঠিতে মাথাপোতা, হ্যারিকেন খেলা ইত্যাদি প্রর্দশন করেন। উক্ত লাঠে খেলাটি উপভোগ করেন শত-শত প্রবীণ, নবীন নারী-পুরুষ, তরুণ-তরুণী, যুবক-যুবতী ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ। এ খেলায় দলপতি হিসেবে প্রবীণ খেলোয়ার রবজেল ও নাজের আলীর নেতৃত্বে খবির, মমিন, কাজী, পুটুক, মোক্তার, রিন্টু, আরিফ, দরুদ, আতিয়ার, মমিন-২সহ স্থানীয় আরো অনেকে অংশগ্রহণ করেন। এসময় ঢোল বাঁজিয়ে ঢুলিতে সহযোগিতা করেন নরেন কুমার, কাঁসা বাদক বুদো।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)