বিদেশী পিস্তল ও গুলিসহ র‌্যাবের হাতে যশোরের দুই যুবক আটক

আপলোড তারিখঃ 2022-07-30 ইং
বিদেশী পিস্তল ও গুলিসহ র‌্যাবের হাতে যশোরের দুই যুবক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুশা এলাকা থেকে বিদেশী পিস্তল ও ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৬। গত শুক্রবার রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের মহাম্মদ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩) ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮)। গতকাল শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শরিফুল আহসান জানান, যশোর থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে এমন খবরে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসানো হয়। সেসময় একটি মোটরসাইকেলের গতিরোধে করে মিলন হোসেন ও ফরহাদ হোসেন নামের ২ জনকে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশী করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল ও ৬০বোতল ফেন্সিডিল। জব্দ করা হয় মোটর সাইকেল ও নগদ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)