চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের স্মরণ সভা ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2022-07-30 ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের স্মরণ সভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দল এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাসের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল স্বরাজ, ইলিয়াস হোসেন, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবুবক্কর সিদ্দীক বকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ ও সাবেক যুবদল নেতা সাইদুর রহমান। জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসীন আলী, এনামুল হক ইমন ও টিটু আহম্মেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইজাজ আহম্মেদ। স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, ইমদাদুল হক মজনু, সানোয়ার হোসেন, শামসুল ইসলাম, বাবলু রহমানসহ বিভিন্ন পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইনামুল হক ইমন।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)