পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2022-07-30 ইং
পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় এন-ওয়েভ এগ্রো ফুডস ফ্যাক্টরির জেনারেটরের শব্দ ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন করেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। মানববন্ধনে ভুক্তভোগী কাজী আমিরুল ইসলাম বলেন, ‘দামুড়হুদা-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশেই আমার বাড়ি। আর এ বাড়ির পাশেই এন-ওয়েভ এগ্রো ফুডস ফ্যাক্টরি নামে একটি কারখানা গড়ে তোলা হয়েছে। এ কারখানার ৫০ কেভি ক্ষমতাসম্পন্ন জেনারেটেরের শব্দ ও দুটি হেবিওয়েট কন্টিনারে ফ্যাক্টরির মালামাল তৈরির কেমিক্যাল এবং রাসায়নিক দাহ্যদ্রব্যের দুর্গন্ধে আমিসহ আমার আশপাশের ২০টি পরিবারের বসবাসকারী লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছি। সেই সাথে জেনারেটরের শব্দে ও কম্পনে তার বসবাসকারী বসতবাড়ির ভবনে ফাটল ধরার কারণে বসবাসে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে যেকোনো সময় ভবনটি ধ্বসে পরে মালামালের ক্ষয়-ক্ষতিসহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে।’ তিনি অভিযোগে আরও জানান, তিনিসহ স্ত্রী দুজনে হার্টের রোগী। তারা দুজনে হার্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। সেই সাথে পরিবারের নাতি ছেলেদের পড়ালেখাসহ মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। তাই এন-ওয়েভ এগ্রো ফুডস ফ্যাক্টরির আবাসিক এলাকায় অবৈধভাবে স্থাপন করায় শব্দ ও পরিবেশ দূষণ রোধকল্পে ও রাসায়নিক পদার্থের মজুদ বন্ধ এবং মেশিনারিজ অপসারণের অনতিবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। এবিষয়ে এন-ওয়েভ এগ্রো ফুড ফ্যাক্টরির প্রডাকশন ম্যানেজার এনামুল কবির সাংবাদিকদের বলেন, ‘আমরা মালিকের সাথে আলোচনা করেছি। তবে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জেনারেটর বেশি চালানো হচ্ছে। আমরা যত দ্রত পারি জেনারেটর সরিয়ে নেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)