আন্দুলবাড়ীয়ায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

আপলোড তারিখঃ 2022-07-30 ইং
আন্দুলবাড়ীয়ায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহ মো. আনোয়ার হুসাইন। বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা সাইফুজ্জমান, দপ্তর সম্পদক হযরত  হাফেজ আবু মুসা, মাওলানা রবিউল আজম, আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি শেখ মইদুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুদ্দিন, হাজী সিরাজুর ইসলাম মাস্টার, খান তারিক মাহমুদ, মুন্সী রোকনুজ্জামান ও ক্বারী আব্দুর রাহমান। এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর শুকুর, মাওলানা হাসানুজ্জামান, ক্বারী আব্দুস সাত্তার, মাওলানা আবু সাঈদ, মাওলান মুফতি নাসির উদ্দিন, মাওলানা শামসুজ্জামান, ক্বারী জালাল উদ্দিন, হাফেজ আব্দুল্লাহ আল-মামুন, হাফেজ হাসানুজ্জামান, ক্বারী রফিকুল ইসলাম, হাফেজ মোস্তোফা, মাওলানা ইনামুল হক, হাফেজ তরিকুল ইসলাম, মাওলানা আমিনুল হক, হাফেজ আসাদ গাজীসহ অত্র ইউনিয়নের সকল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সুধী, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুযাজ্জিন কল্যাণ পরিষের সাধারণ সম্পাদক হযরত মাওলানা তরিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাতটি পরিচালনা কমিটি হযরত মাওলানা ওয়াহেদুজ্জামান আলম।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)