আলমডাঙ্গায় প্রধান শিক্ষক জামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2022-07-30 ইং
আলমডাঙ্গায় প্রধান শিক্ষক জামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম জামাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা মঞ্চে মরহুমের জীবনীর ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদ ডাক্তার আতিক বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, শিক্ষক মাসুদ রানা, তবিবুর রহমান, আশরাফুল ইসলাম, সাদ আহমেদ, জহুরুল ইসলাম, আলেহিম, স্বপন, ইকবাল হোসেন, ফিরোজ রেজাউল করিম, তুষার, খোকন বাঁশি আলা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল। সহযোগিতায় ছিলেন মাওলানা মনিরুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)