চুয়াডাঙ্গায় নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2022-07-29 ইং
চুয়াডাঙ্গায় নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন: কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ওয়েভ ট্রেনিং সেন্টারে এসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এতে সভাপতিত্ব করেন নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতার।

বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ের সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ, সিনিয়র সাংবাদিক মানিক আকবর ও উদীচী চুয়াডাঙ্গার সভাপতি জহির রায়হান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক শাহ আলম সনি। বক্তারা নিউজ  টোয়েন্টিফোরের সংবাদের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কমনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)