দর্শনা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী টুকুর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-07-29 ইং
দর্শনা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী টুকুর ইন্তেকাল ছবির ক্যাপশন:

দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজারের মরহুম হাজী লাল মোহাম্মদের ছোট পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই টুকু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাই, বোনসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

তিনি ব্যবসার পাশাপাশি একজন সাংস্কৃতিক কর্মী ও দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ছিলেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর দর্শনা কলেজ মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন হয়। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)