জীবননগরে সাংবাদিক জামাল হোসেনের বাবার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-07-29 ইং
জীবননগরে সাংবাদিক জামাল হোসেনের বাবার ইন্তেকাল ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন খোকনের বাবা জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল ওহাব মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর কুইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ করেছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আব্দুল লতিফ আমল, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, মাই টিভির প্রতিনিধি মিথুন মাহমুদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)