স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

আপলোড তারিখঃ 2022-07-29 ইং
স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে হরিণাকুণ্ডু পৌরসভার আদর্শ চটকাবাড়িয়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে তানভীর হোসেন বাপ্পির বাড়িতে অনশন করছেন তিনি। অনশনরত ওই তরুণী পল্লীর এক সংম্ভ্রান্ত পরিবারের মেয়ে।

ভুক্তভোগী ওই তরুণী জানান, প্রথমে মোবাইল ফোনের মাধ্যমে তাদের যোগাযোগ হয়। এরপর দীর্ঘসময় পার হয়ে যায় তাদের প্রেম কাহিনী। গত ফেব্রুয়ারি মাসে নোটারী পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের ৭ মাস পার হয়ে যাওয়ার পরেও ওই তরুণী স্ত্রী মর্যাদা না পেয়ে স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন। স্ত্রীর স্বীকৃতি না দিলে আইনের আশ্রয় নেবেন বলে সাংবাদিকদের জানান ওই তরুণী।

এদিকে, বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে পালিয়েছেন বাপ্পি। এলাকাবাসী জানান, ওই মেয়ের অভিভাবক ও গ্রাম্য প্রধানদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)