দামুড়হুদায় কৃষি কর্মকর্তা কর্তৃক সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনা

আপলোড তারিখঃ 2022-07-28 ইং
দামুড়হুদায় কৃষি কর্মকর্তা কর্তৃক সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান কর্তৃক দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজাকে কৃষি অফিসে অবরুদ্ধ করে লাঞ্ছিত করার প্রতিপাদে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরি সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উসমান, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংবাদিক হাসমত আলী, মেহেদী হাসান মিলন ও জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদ, সাংবাদিক রাজিব হাসান, তানজির ফয়সাল, মিরাজুল ইসলাম মিরাজ, হাতেম আলী, সন্জু প্রমুখ। জরুরি সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো- আগামী রোববার সাংবাদিক শামীম রেজাকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করার ঘটনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা কৃষি উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগসহ দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগের প্রকল্পগুলো তদন্তের দাবিসহ স্মারকলিপি পেশ করা হবে। এছাড়াও আগামী মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদায় বিক্ষোভ সমাবেশ ও দামুড়হুদা উপজেলা কৃষি অফিস ঘেরাও করা হবে বলে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)