আন্দুলবাড়ীয়া বাজারের ৯ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-07-28 ইং
আন্দুলবাড়ীয়া বাজারের ৯ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা এডহক কমিটির আহ্বায়ক হিসেবে পুনরায় মনোনীত হলেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল খালেক ও যুগ্ম আহ্বায়ক জামিরুল খান। কমিটির সদস্যরা হলেন- মঈনুল ইসলাম লুলু মিয়া, নূর ইসলাম খোকা মেম্বার, ওবাইদুর রহমান, মোল্লা আবুল বাসার খোকন, শেখ আতিয়ার রহমান, জাকির হোসেন ও বিপুল বিশ্বাস।

জানা গেছে, গতকাল বুধবার রাত ৮টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও পদাধিকার বলে আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটি প্রধান নির্বাচন কমিশনার শেখ শফিকুল ইসলাম মোক্তার আনুষ্ঠানিকভাবে এডহক কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সহসম্পাদক খান তারিক মাহমুদ, এস এম জাভেদ লাল, সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সামাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা হাফিজুর রহমান ইয়া খান, শেখ সেলিম হোসেন দুলাল, রকিবুল ইসলাম, শরিফুল ইসলাম, বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় আরও অনেকে। নবনির্বাচিত এডহক কমিটির আহ্বায়ক হাজী আব্দুল খালেক আন্দুলবাড়ীয়া বাজারের সার্বিক উন্নয়নে সকল ব্যবসায়ীদের নিকট সার্বিক সহযোগিতা চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)