মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ২৯ জন আটক

আপলোড তারিখঃ 2022-07-28 ইং
মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ২৯ জন আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৯ জনকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত উপজেলার পলিয়ানপুর, যাদবপুর ও মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। সে সময় পলিয়ানপুর সীমান্ত থেকে ২ জন, যাদবপুর সীমান্ত থেকে ৬ জন ও মাটিলা সীমান্ত থেকে ২১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)