ঝিনাইদহে বিএনপি নেতা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2022-07-28 ইং
ঝিনাইদহে বিএনপি নেতা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় শাহাজান নামে এক খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ওই মামলায় তিনজনকে খালাস প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হুসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ মে ফজরের নামাজ পড়ে মোটরসাইকেলে যাওয়ার পথে হামলার শিকার হন চাপালি গ্রামের আব্দুর রহমান মণ্ডলের ছেলে বিএনপির ওয়ার্ড সভাপতি নেতা ইসমাইল হোসেন। আসামি শাহাজান ও তার ক্যাডার বাহিনী চাপালী সড়কের একটি ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেল থামিয়ে কুপিয়ে জখম করে। বিএনপি নেতা ইসমাইলকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গতকাল বুধবার অভিযুক্ত শাহাজানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে, দোষী প্রমাণিত না হওয়ায় আসামি আজিজার, আব্বাস আলী  ও আতিয়ারকে এ মামলা থেকে বেকসুর খালাশ প্রদান করেন। উল্লেখ্য, বিএনপি নেতা ইসমাইল হোসেন কালীগঞ্জ পৌরসভার তিনবার ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। এর মধ্যে তিন বছর তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)