বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম যুবতী

আপলোড তারিখঃ 2022-07-28 ইং
বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম যুবতী ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামে বিথি খাতুন নামে এক যুবতী বিয়ের দাবিতে অবস্থান করছেন। বিথির বাড়ি কোটচাঁদপুর উপজেলায়। গ্রামবাসী জানায়, প্রেমের সূত্র ধরে বামনাইল গ্রামের অমৃত বিশ্বাসের ছেলে লিংকনের বাড়িতে গতকাল বুধবার সকাল থেকে অবস্থান করছেন বিথি। শুধু অবস্থানই নয়, বিয়ে না করা পর্যন্ত তিনি অনশন করে যাবেন।

বিথী খাতুন বলেন, ‘আমি মুসলিম সম্প্রদায়ের অসহায় গরীব পরিবারের মেয়ে। আমার পেটে লিংকনের বাঁচ্চা। আমি ওর সন্তানের মা হতে চলেছি। আমি লাশ হয়ে ফিরব, কিন্তু ঘরে ফিরব না।’ বিথি বলেন, ‘আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লিংকন সম্পর্ক করে এখন নয়-ছয় শুরু করছে।’ এদিকে গ্রামবাসী জানিয়েছে, বিথি খাতুন আসার আগেই লিংকন ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)