আন্দুলবাড়ীয়ার সুপরিচিত মুখ রাজমিস্ত্রী ভদুর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-07-28 ইং
আন্দুলবাড়ীয়ার সুপরিচিত মুখ রাজমিস্ত্রী ভদুর ইন্তেকাল ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার সুপরিচিত মুখ রাজমিস্ত্রী আনোয়ার হোসেন ওরফে ভদু মিস্ত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, সাত কন্যা, তিন ভাই, নাতি-নাতকুঁড়িসহ অসংখ্য নিকট আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাদ মাগরিব মিস্ত্রীপাড়া কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর জানাযায় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, বিশিষ্ট সমাজসেবক ডা. সালাহ্ উদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম- মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহ্ মো. আনোয়ার হুসাইন, সদস্য হযরত মাওলানা মুফতি নাসির উদ্দীন, হাফেজ আবু মুছা, মামুনুর রশীদ, হাফিজুর রহমান হাফিজ ও প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তার সহোদর রাজমিস্ত্রী মহিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)