আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-07-28 ইং
আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়ায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযানে মেসার্স এস এইচ ফুডস নামক বেকারিকে অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরি ও প্যাকেটে মেয়াদ, মূল্য ইত্যাদি না লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৯ হাজার টাকা ও মেসার্স সুমন ফ্লাওয়ার মিলকে তৈরিকৃত গো-খাদ্য ভূষি ও আটার বস্তায় মোড়কীকরণ বিধি অমান্য করায় ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশকিছু প্রতিষ্ঠানকে তদারকি করে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন আলমডাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নিজাম উদ্দিন ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)